রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

প্রকৃতির স্নিগ্ধ পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা

mijanur rohman
আহসান হাবীব মানিক সিরাজগঞ্জ প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

‘প্রকৃতির স্নিগ্ধ পরশে আমরা ব্যতিক্রম’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চায়নাবাঁধ ক্রসবার-৩ এলাকায় ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আড্ডা।

গত মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। প্রকৃতির মনোরম পরিবেশে শিশু শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহসান শুভর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সংস্কৃতি সংসদ (সসাস)-এর আইটি, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রমের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যতিক্রমের আবৃত্তি বিভাগের পরিচালক মারুফ হাসান, মিডিয়া ও ক্বিরাত বিভাগের পরিচালক আবু তালহা, সহকারী অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক কাউসার আহমেদ এবং খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ফাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ বিনোদনেরও বিকল্প নেই। শিশুদের মেধা ও মননের বিকাশে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ নিয়মিত ইনডোর ও আউটডোর বিভিন্ন সাংস্কৃতিক ক্লাস ও কার্যক্রমের আয়োজন করে আসছে। এসব কার্যক্রম শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews