রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

কিশোরগঞ্জে ভোজ্যতেল বিক্রিতে অনিরাপদ ড্রাম বাতিলের আহ্বান

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি। / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভোজ্যতেল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণে ব্যবহৃত অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বাতিলের লক্ষ্যে কিশোরগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান ও অধ্যাপক প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কনসালটেন্ট মুশতাক হাসান মোহাম্মদ ইফতিখার এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রজেক্ট অফিসার ডা. মাশুক শাহরিয়ার শুভসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তুলনামূলক কম দামে পাওয়ায় অনেক ভোক্তা বাজার থেকে খোলা ভোজ্যতেল কিনে থাকেন। তবে খোলা তেল সংরক্ষণ ও বিক্রিতে ব্যবহৃত বিভিন্ন অনিরাপদ ড্রাম সম্পর্কে অনেক ভোক্তাই সচেতন নন। অনিরাপদ উপায়ে সংরক্ষণ ও বিক্রি করা তেল দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তারা সতর্ক করেন।

তারা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খোলা ভোজ্যতেল কেনার ক্ষেত্রেও ভোক্তাদের সচেতন ও সতর্ক হতে হবে। পাশাপাশি তেল সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করা প্রয়োজন।

সভায় বক্তারা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয়ে ব্যবহৃত অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে প্রশাসন, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews