রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস

mijanur rohman
ওসমান গণি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‘বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জনসচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ ক্লাস অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল আমিনের দিকনির্দেশনায় এবং জোনের মেডিকেল অফিসার (আরএমও) সাইখউদ্দিন সাকলাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।

ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং এ সময়ে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে আলোচনা করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) সাইখউদ্দিন সাকলাইন এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহিদা নাজনীন।

এ সময় শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা অর্জন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে এসএমসির সৌজন্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews