
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় দক্ষিণ সুরমার দুর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা বায়েজীদ আহমদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
দেশে ফেরার পর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজয় ২৪ টিভির সিলেট বিভাগীয় প্রধান আল আমিন সুমন আহমদ। এ সময় তিনি মাওলানা বায়েজীদ আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট জেলা পশ্চিম শাখার অন্যতম নেতা মাওলানা জুম্মান, মাওলানা আজিজুর রহমান বুরাইয়া হুজুর, আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের সদস্যসচিব হাফিজ আব্দুল ফাত্তাহ নোমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মাওলানা বায়েজীদ আহমদ পবিত্র ভূমিতে ওমরাহ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।