রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

লালপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩

mijanur rohman
শাকিব আহম্মেদ লালপুর (নাটোর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং, দণ্ডবিধি এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

লালপুর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার দুজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার একজন এবং দণ্ডবিধির মামলার তিনজন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০), জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লালপুর থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক। তিনি জানান, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশনায় রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও কুষ্টিয়ার চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লালপুর এলাকায় শতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews