রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

জয়পুরহাট সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন কালাই

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা ফুটবল দল। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন কালাইয়ের খেলোয়াড় ও সমর্থকেরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ফল নির্ধারণে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। সেখানে কালাই উপজেলা ফুটবল দল চারটি গোল করে। অন্যদিকে, জয়পুরহাট সদর উপজেলা দল তিনটি গোল করতে সক্ষম হয়। ফলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় কালাই। এ জয়ে কালাই উপজেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ২৯ হাজার দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। প্রিয় দলের জয় দেখতে আসা দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর উল্লাসে মুখর ছিল মাঠের চারপাশ।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন কালাই উপজেলা ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলজার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews