রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

কালাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শ্রমিকদের ঐক্য সুদৃঢ় করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম, আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ‘শ্রমিকের ঐক্য, ঐক্যের বিজয়, শ্রমিকের বিজয়।’

এ সময় আয়োজকেরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews