রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাঁচবিবিতে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” এবং “মাদকের আগ্রাসন রুখবো, প্রতিরোধেই সম্মান”—এমন স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ও অনলাইন জুয়াবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে উপজেলার আওলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে দরগা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুন্দর সমাজ গঠন এবং মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম।

বক্তব্যে ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, মাদক ও অনলাইন জুয়া একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে এই ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এলাকার মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক ও জুয়া প্রতিরোধের পাশাপাশি উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ডাকাতি, ছিনতাই ও বাল্যবিবাহ বন্ধেও সবাইকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ।

সমাবেশে বক্তারা মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে অপরাধ ও আসক্তি থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews