রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ক্ষেতলালে মৃত গরু জবাই, চারজনকে ১০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মৃত গরু জবাইয়ের ঘটনায় চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশথুপী গ্রামের রবিউলের একটি গরু মারা যাওয়ার পর সেটি রাতে জবাই করা হয়। মৃত গরুটি জবাই করে মাংস বিক্রি কিংবা খাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বড়তারা গ্রামের গরু ব্যবসায়ী এনতাজুলের বিরুদ্ধে।

বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নজরে এলে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জবাই করা মৃত গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

মৃত গরু জবাইয়ের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews