রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

গ্রামার ও স্পেলিং প্রতিযোগিতার মাধ্যমে মোহনস এডুকেশনের বিশ্বনাথ শাখার কার্যক্রম শুরু

mijanur rohman
আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোহনস এডুকেশনের বিশ্বনাথ শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গ্রামার ও স্পেলিং টেস্ট প্রতিযোগিতার মাধ্যমে। শনিবার (১০ অক্টোবর) বিশ্বনাথের মেরিট কেয়ার স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনস এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রভাষক মিহির মোহন। পরীক্ষা পরিচালনা করেন মোহনস এডুকেশনের বিশ্বনাথ শাখার পরিচালক মো. আল আমিন সুমন আহমদ এবং সিলেট শাখার অ্যাডমিন তারমিনা বেগম।

দুইটি গ্রুপে বিভক্ত এ প্রতিযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের ব্যাকরণ ও বানান দক্ষতা যাচাই এবং মেধা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করায় মেরিট কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজল কুমার দেব এবং সহকারী শিক্ষক অঞ্জলী হালদার ও জয়নুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মোহনস এডুকেশনের বিশ্বনাথ শাখার পরিচালক আল আমিন সুমন আহমদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews