রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

লালপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন গ্রেফতার

mijanur rohman
শাকিব আহম্মেদ লালপুর (নাটোর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. বেলাল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেন ওই গ্রামের মৃত ছানু মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ১(ক) অনুযায়ী লালপুর থানার জিআর মামলা নম্বর ২৮৪/২০১৮-এর বিচার শেষে নাটোরের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেলাল হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর শনিবারই (১০ অক্টোবর) তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews