রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

ধরঞ্জি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭ ও ২ নম্বর ওয়ার্ড, ঘিরে উৎসবের আমেজ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়ার্ডভিত্তিক আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের দল। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

৭ নম্বর ওয়ার্ড দলের অধিনায়ক প্রদীপ। দলটির নেতৃত্বে রয়েছেন ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. লাদেন হোসেন। ফাইনালে ওঠার আনন্দে খেলোয়াড়, সমর্থক ও ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করে মাঠের দিকে এগিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মাঠজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। ৭ নম্বর ওয়ার্ড দলের খেলা সফল করতে সার্বিক সহযোগিতা করছেন ধরঞ্জি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন।

৭ নম্বর ওয়ার্ড দলের খেলোয়াড় ও সমর্থকেরা ফাইনালে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শিরোপা জয়ের প্রত্যাশায় মাঠে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত তাঁরা। অন্যদিকে, ২ নম্বর ওয়ার্ডের দলও শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলে প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

স্থানীয়দের মতে, এ ধরনের ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট গ্রামীণ জনপদে খেলাধুলার প্রসার ঘটানোর পাশাপাশি তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews