রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

বাল্যবিবাহ প্রতিরোধে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেখ ফরিদ আহমেদ মানিক, মাননীয় সংসদ সদস্য চাঁদপুর-৩।।

mijanur rohman
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি।। / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে।
—- শেখ ফরিদ আহমেদ মানিক, মাননীয় সংসদ সদস্য চাঁদপুর-৩।।

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি।।

চাঁদপুরের হাইমচরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিকতা গঠনের লক্ষ্যে প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সভপতিগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী দুর্গাপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার মোঃ আহসানুল হক ও হাইমচর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

উক্ত মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক
তার বক্তব্যে সংসদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার সঠিক শিক্ষাব্যবস্থার ওপর। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার দিন রাত কাজ করে যাচ্ছেন । শহরের পাশাপাশি গ্রাম ও চরাঞ্চলেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের যথাযথ সুযোগ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাদের পরিচর্চা করতে পারলেই একদিন তারাও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা—সব পর্যায়েই শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের শিক্ষাও দিতে হবে। নৈতিক শিক্ষার ভিত্তি পরিবার থেকে গড়ে তুলতে হবে, আর বিদ্যালয়ের শিক্ষকরা সেই ভিত্তিকে আরও দৃঢ় করেন।
সংসদ সদস্য বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মেয়েদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এদিকে প্রধান অতিথি বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, প্রশাসন ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের দায়িত্ব শুধু পদে থাকা নয়; প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। চরাঞ্চলের শিক্ষকদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীরাও যেন মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
হাইমচরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, কারিগরি শিক্ষার সুযোগ এবং শিক্ষকদের পেশাগত মর্যাদার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে
মতবিনিময় সভার পূর্বে সকাল ৯ টায় মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্যকালে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরে আজকের অনুষ্ঠানের সভাপতি ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, হাইমচরের নদীভাঙনপ্রবণ ও চরাঞ্চলের বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা জর্জরিত । তিনি বলেন, বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবস্থা, চরাঞ্চলে শিক্ষক সংকট নিরসন, বিদ্যালয়ের সীমানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, বাউন্ডারি নির্মাণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে কার্যকর উদ্যোগ জরুরীভিত্তিতে নেয়া প্রয়োজন এজন্য মাননীয় সংসদ সদস্যের সু-দৃষ্টি কামনা করেন ।
তিনি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার অর্থসংকট, ইংরেজি শিক্ষায় দুর্বলতা, নতুন কুঁড়ি কার্যক্রমে শিক্ষার্থীদের নিবন্ধন এবং হাইমচরে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মো. বেদারুল আলম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণ হতে হবে আন্তরিক ও শিক্ষাবান্ধব। বিদ্যালয় ও কলেজের পরিচ্ছন্নতা, নির্ধারিত পোশাক পরিধান এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সমস্যা শুনতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পথপ্রদর্শক। শিক্ষার্থীদের হতাশা, মাদক ও ইভটিজিংয়ের মতো সমস্যা থেকে দূরে রাখতে নৈতিক শিক্ষা, সচেতনতা ও কাউন্সেলিংয়ের ওপর গুরুত্ব দিতে বলেন। শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে বলে জানান।

উপজেলা বিএনপির সভাপতির বক্তব্য
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আমিন উল্লাহ বেপারি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের যথাযথ সম্মান, পেশাগত মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ের আহ্বান জানিয়ে
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে সুসমন্বয় থাকা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। সহকারী শিক্ষকদের পদায়নসংক্রান্ত বিষয়েও তিনি বক্তব্য দেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল হাইমচর বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় ও হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এ দুটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা গেলে পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত হবে। এ বিষয়ে তিনি সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানসুর আহমেদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকতে হবে। একজন শিক্ষকের প্রধান পরিচয় হবে তাঁর পেশাগত দায়িত্ব ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা। শিক্ষার্থীদের শেখানো এবং তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষককে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ গাজি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, হাইমচর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, সাধারন সম্পাদক নাছির উদ্দীন, আলগী বাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিগণ।

এ সময় চাঁদপুর জেলা ও হাইমচর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও পরিচালনা কমিটির সভপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথির হাত থেকে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ শিক্ষাপোকরন গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews