রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আহাম্মেদাবাদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: বজলুর রহমান

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার ৩ নম্বর আহাম্মেদাবাদ ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান।

তিনি বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আমাকে সমর্থন দেওয়া হলে আহাম্মেদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কালাই উপজেলার আহাম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এনামুল মোল্লার চাতাল প্রাঙ্গণে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বজলুর রহমান।

তিনি আরও বলেন, আহাম্মেদাবাদ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বজলুর রহমান বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি আহাম্মেদাবাদ ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান।

স্থানীয় জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

সমাবেশে ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews