রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

mijanur rohman
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা বিএনপি।

শনিবার (১০ অক্টোবর) সকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা ও আব্দুল মাবুদ, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন দাশসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর বলেন, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের আয়োজন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় ৩৩টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews