রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

লালমনিরহাটে সুধীসমাজের সঙ্গে ত্রাণমন্ত্রীর মতবিনিময়, উন্নয়নের আশ্বাস

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে সর্বস্তরের সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। সভায় জেলার সার্বিক উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইমাম, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সুধীসমাজের মতামত ও পরামর্শকে সরকার গুরুত্ব দেয়। দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে লালমনিরহাটের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, লালমনিরহাটের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার যেকোনো সমস্যা তাঁকে সরাসরি জানানোর জন্য সুধীসমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনেরা এলাকার বিভিন্ন সমস্যা, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং দুর্যোগকালীন সহায়তার বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পারস্পরিক মতবিনিময় ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews