রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত লাইনম্যান

mijanur rohman
মোঃ মাফুজ মিয়া, স্টাফ রিপোর্টার, হোমনা-কুমিল্লা। / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার হোমনা উপজেলায় বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম নামের এক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শোভারামপুর গ্রামে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাঈম। তিনি ঠিকাদার জামাল মনিরের অধীনে কাজ করছিলেন। তাঁর কর্মস্থল হোমনা হলেও তিনি বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা বলে ঠিকাদার সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি জীবিত রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৈদ্যুতিক লাইনের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে কাজের আগে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা এবং প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews