রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা মামলা: জামিন না পেয়ে কারাগারে ওয়াজুদ্দিন

mijanur rohman
রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় ওয়াজুদ্দিন (৪৫) নামে এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেনের আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ওয়াজুদ্দিন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান আগুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও তাঁর হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। শুনানি শেষে আদালত ওয়াজুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি রিভিশন মামলার আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের জামিন বাতিলের নির্দেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই চার আসামি হলেন—সিংগাইরের লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ুন ওরফে ‘ইয়াবা হুমায়ুন’ (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) এবং ওয়াজুদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে জিসান গত ৫ অক্টোবর বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবীর দাবি, মামলার কয়েকজন আসামি উচ্চ আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া এড়িয়ে জামিন নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি রিভিশন শুনানিতে আদালতের নজরে আনা হলে আসামিদের জামিন বাতিলের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৫ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা বাজারসংলগ্ন পল্লী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের বারান্দায় সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরদিন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি।

মাসুম বাদশাহ দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার এবং টাইমস বাংলাদেশ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews