রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ধ্বংস সাড়ে ৩ লাখ টাকার জাল

mijanur rohman
মুহাম্মদ সুজন মোল্লা ঘিওর উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণে মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। পরে জব্দ করা এসব জাল নদীর তীরবর্তী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা ২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে এবং সাতটি জীবন্ত ইলিশ মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শিবালয় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। এ সময় উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

অভিযান সম্পর্কে শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ চলমান রয়েছে। মা ইলিশ রক্ষা করতে পারলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews