রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

কালাইয়ে কন্যাশিশু দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং জাতীয় মহিলা সংস্থা, কালাই উপজেলা শাখার কর্মকর্তা রেজাউল ইসলাম। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুরা এখন অনেক এগিয়ে। তাদের মেধার বিকাশ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একটি কন্যাশিশু আগামী দিনের ভবিষ্যৎ। সে একটি পরিবার ও সমগ্র জাতির শক্তির উৎস।”

কন্যাশিশুদের শিক্ষা, মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews