রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ক্ষেতলালে ৪২ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী স্বপন কুমার রায় এবং ৪২টি পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।

সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার জন্য উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews