রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ভূরুঙ্গামারীতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

mijanur rohman
গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন লাগলে তাৎক্ষণিকভাবে করণীয়, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং ভূমিকম্পের সময় নিরাপদে আশ্রয় নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উপায় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ধারণা অর্জন এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews