রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ক্ষেতলালে মাদকবিরোধী সমাবেশ, তরুণদের এগিয়ে আসার আহ্বান ওসির

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদক নির্মূলে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের আয়োজনে আয়মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি মুক্তারুল আলম বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়; এ জন্য পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান, সদস্যসচিব রাসেদ এবং মামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান আলী হান্নান। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার ও তরুণদের সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি তৌফিক তালুকদার, সাধারণ সম্পাদক মারুফ শাহরিয়ার ও সাংগঠনিক সম্পাদক অনিক। সমাবেশে এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকদের দাবি, এর আগে আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনিকের নেতৃত্বে গ্রামের কয়েকজন কথিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক জনসম্মুখে ধ্বংস করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews