রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

জয়পুরহাটে দুর্গোৎসব ঘিরে বিজিবির কঠোর নিরাপত্তা, ৬৯ মণ্ডপে দায়িত্বে ১৫০ সদস্য

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে জয়পুরহাটে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছেন ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে আসা দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত ১০ নভেম্বর থেকে জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন উপজেলার পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৬৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনুমানিক ১৫০ জন বিজিবি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলার ১৫টি এবং সীমান্তবর্তী এলাকার ৫৪টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পরবর্তী সময়ে পূজামণ্ডপের সংখ্যা বাড়লে সে অনুযায়ী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যের সংখ্যাও বাড়ানো হবে।

লে. কর্নেল লতিফুল বারী আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত সহযোগিতা এবং বিজিবির সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে জেলার সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews