রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

কুলিয়ারচরে ছাত্রলীগের মিছিল ঘিরে মামলা, ১৫ জনের নাম উল্লেখ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাছির ইসলাম / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম (৩৮)। থানায় দায়ের করা মামলাটির নম্বর ০৯।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার নিয়ে একটি গ্রামীণ সড়কে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাঁদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতেও শোনা যায়।

ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে মিছিলের ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি দাবি করেন, উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মামলা ও নিষেধাজ্ঞা দিয়ে আদর্শিক চেতনাকে দমিয়ে রাখা যাবে না এবং তাঁদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে। একই মিছিলের ভিডিও ও পোস্ট কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে বাড়ি ফেরার পথে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর এলাকার শান্তি মোড়ে মিছিলটি দেখতে পান বাদী সিরাজুল ইসলাম।

এজাহারে অভিযোগ করা হয়, মিছিলকারীরা শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে স্লোগান দেন। পরে মিছিলটি শান্তি মোড় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং জননিরাপত্তা ও রাষ্ট্রের সংহতি বিনষ্টের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও প্ররোচনা সৃষ্টির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের খাইরুল (২৮), আবু বাক্কার (৫০), অনিক (২৫), মারুফ (২৪), কামাল (২৫), ছোটন (২৫), মুরাদ (২৪), পাভেল (২৬), মুস্তাকিন (২৬), আনু মিয়া (২৫), সাদেক (২৬), রাকিব (৩২), রাহুল (২৮), মাসুম (৩৫) ও বাবলু (২৫)।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে মামলা করা হয়েছে। এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

প্রতিবেদক: বাছির ইসলাম
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews