রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্ষেতলাল উপজেলা পরিষদের পুকুরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু, প্রধান শিক্ষক আজিজা রহমান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রবিউল ইসলাম।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোয়াজ্জেম হোসেন। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাঁতারে দক্ষতা বৃদ্ধি এবং পানিতে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews