রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২

-
এস. এম. সায়েম হোসেন ।। জামালপুর সদর / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মার্কিন ডলার, আসল ডলার, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা জাল নোটগুলো বিভিন্ন মূল্যমানের বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জ থানাধীন মেইন রোড এলাকার দেওয়ানগঞ্জ পশ্চিমপাড়ায় প্রতারণার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবেরচর এলাকার তালুকদারের ছেলে মো. হযরত আলী (৩০) এবং একই এলাকার মো. জলিল মোল্লার ছেলে মো. নজরুল ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান মিয়া ও এসআই মো. রফিকুল ইসলাম। এ সময় পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ৫০০ ডলার মূল্যমানের ১০০টি, ১০০ ডলার মূল্যমানের ১০০টি, ৫০ ডলার মূল্যমানের ৯৮টি এবং ১ ডলার মূল্যমানের ৯৮টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত একটি পুরোনো কালো রঙের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জাল নোটের পাশাপাশি কিছু আসল মার্কিন ডলারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, প্রতারক চক্র ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে প্রতারক চক্রের অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews