রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

mijanur rohman
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার, বান্দরবান | / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার খন্দকার ওয়াহাবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি।”

তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews