রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি বদরুল ও সম্পাদক মামুন

mijanur rohman
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: হুমায়ুন কবির / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সংরক্ষণ এবং নদ-নদী রক্ষার প্রত্যয়ে সুনামগঞ্জের দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ২টায় দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওর, নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি

সম্মেলনে গঠিত কমিটির পদধারীরা হলেন—

সভাপতি: মোঃ বদরুজ্জামান বদরুল।

সহসভাপতি: আবুল ফজল আকাশ, মোঃ মনু মিয়া, মোঃ ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া ও জাহাঙ্গীর আলম রিফাত।

সাধারণ সম্পাদক: মামুন আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল হাসান মিঠু।

সাংগঠনিক সম্পাদক: আবুল হাসান ও ইমরান মিয়া।

অর্থ সম্পাদক: মিজানুর রহমান মিজান।

বাঁধবিষয়ক সম্পাদক: হাফিজ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান হাবিব।

দপ্তর সম্পাদক: হুমায়ুন কবির।

প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক: জুনাইদ আহমদ।

শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক: সৈকত আহমদ।

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক: রাব্বি হাসান।

আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক: রিনা তালুকদার।

দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক: মোঃ মিজান মিয়া।

বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক: সুয়েব আহমদ।

নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক: রাহুল মিয়া।

হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক: অসিম দাশ।

মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক: ওয়াসিম কবির।

নির্বাহী সদস্য: মাও ইশা মিয়া, জহিরুল ইসলাম, মোঃ জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া ও বিদ্যুৎ তালুকদার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নদ-নদী রক্ষার পাশাপাশি ফসলরক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews