রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

জয়পুরহাটে ১৩ পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান দিয়েছেন সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর চারমাথা এলাকায় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুদান প্রদান করেন।

সভায় পূজার আয়োজন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

অনুদান প্রদানকালে নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম বলেন, “আমি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে সামর্থ্য অনুযায়ী সামান্য অনুদান দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হোক—এটাই আমার প্রত্যাশা। আমি নির্বাচিত হই বা না হই, জামালপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”

এ সময় ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews