রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

চাঁদপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

mijanur rohman
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার | / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। গত ১৬ অক্টোবর তিনি চাঁদপুর সদরের শ্রী শ্রী কালী বাড়ি মন্দির এবং হাজীগঞ্জ বাজারে অবস্থিত ত্রিনয়নী সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি, দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানান।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রতিটি জেলায় মনিটরিং সেল খোলা হয়েছে।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান।

পরিদর্শনকালে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা সমুন্নত রেখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews