রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

ভুরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

mijanur rohman
গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ২ নম্বর শিলখুড়ী ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিলখুড়ী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল খালেক, সদস্যসচিব মো. জুবায়ের হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা সহজে পাওয়ার সুযোগ পাবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews