রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭ ড্রেজার জব্দ

mijanur rohman
গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সাতটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনটি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যান বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় দুধকুমার নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দা সোহেল রানা, জহুরুল হক, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন ও আইজুল হকের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল এ কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

নদীর তীররক্ষা বাঁধের কাছাকাছি স্থান থেকে বালু উত্তোলনের কারণে বাঁধটি ঝুঁকির মুখে পড়েছে বলে স্থানীয়দের আশঙ্কা। এতে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে জব্দ করা সাতটি ড্রেজার মেশিনের মধ্যে পাঁচটি থানায় নিয়ে যাওয়া হয়। বাকি দুটি মেশিন নদীতে থাকায় সেগুলো ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রাখা হয়। পরবর্তী সময়ে মেশিন দুটি থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিয়মনীতি উপেক্ষা করে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews