রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদল ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাটখুর রনি ফুটবল একাদশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার শাইলটি রাইগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আওলাই ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আওলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মো. আমিনুর ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল, সহসভাপতি শাহজালাল মন্ডল, বাগজানা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, আওলাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান ও জোবায়ের রহমান জবা এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এসএম মাসুম মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন আওলাই ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডল, আওলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো খেলা ধারাভাষ্যের মাধ্যমে প্রাণবন্ত করে তোলেন মিজানুর রহমান।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews