রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

mijanur rohman
মোঃ মোস্তাকিন হোসেন ধামইরহাট উপজেলা প্রতিনিধি, নওগাঁ / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এ খবরে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তৌহিদুল ইসলামের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। তাঁরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান।

স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের ভাষ্য, তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ধামইরহাট উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং পুনরায় দায়িত্বে ফেরার খবরে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, “তৌহিদুল ভাই ধামইরহাট যুবদলের গুরুত্বপূর্ণ একজন নেতা। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে আমরা আনন্দিত। আমরা আশা করি, এর মাধ্যমে ধামইরহাটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মোঃ তৌহিদুল ইসলাম দলীয় হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে আমি অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ধামইরহাট উপজেলা যুবদলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

এদিকে, তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ধামইরহাট উপজেলা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা এ সিদ্ধান্তকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সুযোগ হিসেবে দেখছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews