রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম স্টাফ রিপোর্টার, লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আদিতমারি (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া আসাম্যা গ্রামে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মাদ্রাসাটির উদ্বোধন করেন লালমনিরহাট-২ (আদিতমারি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল করিম। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি হাজী মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেসক্লাবের আদিতমারি উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ মিয়া। এ ছাড়া বক্তব্য দেন বিএনপির ইউনিয়ন সভাপতি মাইদুল ইসলাম জুয়েল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে নূরানী হাফিজিয়া মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও মানবিক গুণাবলি বিকাশে সহায়তা করে।

তারা মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভবিষ্যতে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার উপদেষ্টা, সভাপতি, প্রতিষ্ঠাতা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews