1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কোম্পানীগঞ্জ টুকেরগাঁওয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ফয়ছল আহমদ নুমান
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ টুকেরগাঁওয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ফয়ছল আহমদ নুমান।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁওয়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টায় টুকের বাজার হাইস্কুল মাঠে টুকেরগাঁও আদর্শ ক্লাবের আয়োজনে এবং ফ্রেন্ডস ইউনিয়ন টুকেরবাজারসহ টুকেরগাঁও এলাকার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ।

সভায় বক্তব্য দেন— টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জালাল, সমাজকল্যাণ সম্পাদক মোর্শেদ আলম, টুকেরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দিন রানা, ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইয়ংস্টার সদস্য ওয়াসিম মিয়া, জহিরুল স্পোর্টস একাডেমীর সত্ত্বাধিকারী জহিরুল ইসলাম, ভাই ভাই একাদশের সভাপতি রাসেল ও সংগঠনিক সম্পাদক খোকন প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকসেবী ও মাদককারবারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা মাদককে চিহ্নিত করে সামাজিক ও আইনগত ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিদ্ধান্ত হয়— টুকেরগাঁও এলাকার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানা ইনচার্জের নিকট লিখিত দরখাস্ত প্রদান করা হবে, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকা মাদকমুক্ত ঘোষণা করা যায়।

সামাজিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও তরুণদের অঙ্গীকারকে সামনে রেখে “মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”— এই শপথের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট