1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল এবং বিজিবির ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের ময়দান বিওপির সদস্যরা এতে অংশ নেন।

পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি গাঁজার চালান ভূরুঙ্গামারী সদরে এনে নাইট কোচযোগে ঢাকায় পাঠানোর পরিকল্পনা ছিল। এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কৌশলগত অবস্থান নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে থানাঘাট এলাকায় একটি স্থানীয় মসজিদের সামনের পাকা সড়কে লাল স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেট ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট