1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির জনসচেতনতামূলক উদ্যোগ

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে আদমদিঘী থানাধীন সান্তাহার রেল জংশনে রেল জংশনে অবস্থানরত যাত্রী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন ডিএনসির সদস্যরা। পাশাপাশি মাদক সেবনের ভয়াবহ পরিণতি, পারিবারিক বিপর্যয় এবং সামাজিক ক্ষতির বিষয়গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন ডিএনসি কর্মকর্তারা।কর্মসূচির বিষয় জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়—একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়; এতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”তিনি আরও বলেন,“সান্তাহার রেল জংশনের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে মাদকের কুফল সম্পর্কে জানাতে চাই। কেউ যেন অজান্তে বা কৌতূহলবশত মাদকের পথে না জড়ায়—সেই লক্ষ্যেই ডিএনসির এই উদ্যোগ।”উপপরিচালক জিললুর রহমান দৃঢ় কণ্ঠে জানান,“ডিএনসি বগুড়া মাদককারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূল কোনো অসম্ভব কাজ নয়।”অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে বলেন, মাদক অপরাধ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। যুবসমাজকে রক্ষা করতে এখনই পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সন্দেহজনক মাদক কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান তারা।কর্মসূচি চলাকালে সাধারণ জনগণের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই ডিএনসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট