1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ডিএনসির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ নাহিদ ইসলাম , ব্যুরো প্রধান, রাজশাহী ।
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চাঁচাইতারা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ওই নারীকে গ্রেপ্তার করেন।ডিএনসি সূত্র জানায়, অভিযানে মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী পারভীন (৫২), তিনি চাঁচাইতারা গ্রামের মৃত পোকরা শাহের মেয়ে।

এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“পারভীনের মতো মাদককারবারিরা সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি। তারা শুধু নিজেদের জীবন নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।”তিনি আরও বলেন,“স্থানীয় জনগণের সহযোগিতায় মাদককারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সকলের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা অত্যন্তজরুরি।”গ্রেপ্তারকৃত পারভীনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট