1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ডিএনসির অভিযানে ভেস্তে গেল কারবারির পরিকল্পনা

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামের রংপুর–বগুড়া মহাসড়কের এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ‘মিতালী’ নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ডিএনসির চৌকস দল। অভিযানকালে বাসের ভিতরে থাকা মাদক কারবারি রাজিবকে তল্লাশি করে একটি ছাই রংয়ের ট্রাভেল ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারি রাজিব মিয়া টাঙ্গাইল সদর থানার বড়শীলা এলাকার আব্দুল আজিজের ছেলে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির জেলার বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“আটক রাজিব ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে যাত্রীবাহী বাস ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় মাদক পরিবহন করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আমরা তার মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বগুড়া জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

ডিএনসি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট