1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি ছাত্রশক্তির

জনতার দেশকন্ঠ ডিজিটাল রিপোর্ট। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জনতার দেশকন্ঠ ডিজিটাল রিপোর্ট।

‎আইনশৃঙ্খলা অবনতির কারণে হাদির ওপর হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্রশক্তির সভাপতি বলেন, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন, এ আইনশৃঙ্খলা অবনতির কারণে হয়েছেন

হাদিকে হত্যাচেষ্টা: ঢাবিতে পুড়ল স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা

। এ সবকিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।ছাত্রশক্তির এই নেতা বলেন, ‘আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। এমন একজন মানুষ, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই।পদত্যাগ না করলে রাজপথ না ছাড়ার কথা জানিয়ে ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও দিয়েছি, আজকেও সেভাবে যমুনা ঘেরাও দেব।’সমাবেশে ছাত্রশক্তির নেতা–কর্মীরা ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘৭১–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানান স্লোগান দিতে থাকেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে যান। সেখান থেকে আবার রাজু ভাস্কর্যে আসেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ‘ওসমান হাদির ওপর গুলির ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হয়নি। অন্যদিকে এ দেশের জঙ্গি, খুনি ও অপরাধীদের যারা দেশে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, পালন করছেন, তাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো শক্ত বার্তা দিতে পারেনি।’ তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বাংলাদেশের হয়ে উঠতে পারেনি, তারা ভারতের তাঁবেদারি করে যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট