1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় ‘মিনি কক্সবাজার’ খ্যাত খলিলের বটতলা এখন জনশূন্য

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি।

‎সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর এলাকার খলিলের বটতলা ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি লাভ করে। বর্ষা মৌসুমে ভারতের ইছামতী নদীর পানি এবং টানা বৃষ্টির ফলে যশোর ও সাতক্ষীরা জেলার মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

‎এ সময় যশোর জেলার শার্শা উপজেলার গোগা ও কায়বা ইউনিয়ন এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নের মাঠভরা ধান পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎অন্যদিকে, চার রাস্তার মোড়ে অবস্থিত খলিলের বটতলা এলাকায় বসতবাড়ি তুলনামূলক কম হওয়ায় চারদিকেই থইথই পানি জমে যায়। বর্ষার পানিতে বটতলার চারপাশ ঘিরে নৌকা চলাচল শুরু হয়। মানুষজন এখানে নৌকায় ঘুরে বেড়ানো, গোসল করা ও মাছ ধরার জন্য ভিড় করতে থাকে।‎প্রথমে ১০–২০ জন মানুষ এলেও ধীরে ধীরে সেই সংখ্যা ৫০ জনে পৌঁছায়। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও সাইকেলে করে দর্শনার্থীরা আসতে শুরু করেন। ২০২৫ সালের বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ এই খলিলের বটতলায় ভিড় করেন।মানুষের আগমনের ফলে সেখানে গড়ে ওঠে অস্থায়ী দোকানপাট। বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কৌতুক ভিডিও ও টিকটক শুটিংয়ের কারণে এলাকাটি ‘মিনি কক্সবাজার’ নামে ব্যাপক পরিচিতি পায়।তবে ২০২৫ সালের বর্ষা শেষে পানি নেমে যাওয়ায় বর্তমানে সেই খলিলের বটতলা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এখন দিনে সর্বোচ্চ ৫০ থেকে ১০০ জন মানুষ সেখানে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট