1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ভূরুঙ্গামারীতে ফ্যাসিস্ট রউফ মোল্লা, মটর চোর সবুজসহ তিনজন আটক, আদালতে প্রেরণ

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃগোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক পৃথক মামলায় তিনজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুর রউফ মোল্লাহ (৫৪)। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তার পিতা মৃত মকবুল হোসেন মোল্লাহ এবং মাতা মোছাঃ রমিছা বেওয়া। তিনি বাগভান্ডার গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে গ্রেফতার করা হয়।

এছাড়া পানির পাম্প চুরির অভিযোগে আটক করা হয়েছে মোঃ সবুজ মিয়া (২৭) তার পিতা মোঃ শাহা আলম এবং মাতা মোছাঃ সুফিয়া বেগম। তিনি দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। সে ২৭ ডিসেম্বর ভোরে কামাত আঙ্গারিয়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে ভারতীয় নাগরিক ফাতেমা খাতুন (৩৬) আটক করা হয়েছে। তার স্বামী মোঃ আবু বকর। তিনি ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গৌরীপুর থানাধীন খুতাবাগরা গ্রামের বাসিন্দা। ২৬ ডিসেম্বর শিলখুড়ি ইউনিয়নে জনতার মাঝে তার পরিচয় দিতে না পারলে আটক করে এবং নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে প্রেরণ করেন।ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, আটককৃত তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, পৃথক মামলায় আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট