1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

নতুন বছরের শুভেচ্ছায় ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের বার্তা

মোঃ নাহিদ ইসলাম , ব্যুরো প্রধান, রাজশাহী ।
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: রাত পোহালেই শুরু হচ্ছে নতুন বছর—২০২৬ সাল। পুরোনো সব গ্লানি, হতাশা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা, নতুন প্রত্যাশা আর নতুন অঙ্গীকার নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। ২০২৬ সাল যেন আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সুস্থতা, নিরাপত্তা ও সমৃদ্ধি—এই কামনা করি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নতুন বছরে মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয় আগের চেয়ে আরও সক্রিয়ভাবে কাজ করবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান দেশবাসী, বিশেষ করে বগুড়া জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“নতুন বছরে আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি।”

শেষে তিনি গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৬ সাল সবার জীবনে কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট