1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রী সুরাইয়ার, কলারোয়ায় শোকের ছায়া

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

সেলিম হোসেন,সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:

প্রতিদিনের মতো চোখে একরাশ স্বপ্ন নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সুরাইয়া খাতুন (১৮)। কিন্তু বেত্রাবতী হাইস্কুলের সামনের সেই পথই যে তার জীবনের শেষ সীমানা হবে, তা কেউ জানত না। সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলারোয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া খাতুন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে বেত্রাবতী হাইস্কুলের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খাতুন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার গাজীর মেয়ে। তিনি কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইকে করে কলেজে যাওয়ার পথে বেত্রাবতী হাইস্কুলের সামনে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রলি ইজিবাইকের সঙ্গে ধাক্কা দেয়। এতে সুরাইয়া ছিটকে পড়েন এবং ট্রলির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে অবৈধ ট্রলি ও মাটিবাহী যানবাহনের বেপরোয়া চলাচল এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তারা বলেন, আমরা কারও রিজিক বন্ধ করতে চাই না, তবে সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কোনো ব্যবসা চলতে পারে না। সড়কে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট