1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ মাদকবিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন সোনামুখী ইউনিয়নের গাছবাড়ী গ্রামে মোছা: আমিনা খাতুন (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির বসতবাড়ি ও দেহ তল্লাশি করে ট্যাবলেট ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আমিনা খাতুন (২৫) বগুড়া জেলার ধুনট থানার চান্দিয়া ইউনিয়নের ডানা সরকারের স্ত্রী। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সোনামুখী ইউনিয়নের গাছবাড়ী গ্রামের মহব্বতের মেয়ে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,

“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া ও সিরাজগঞ্জ টিম যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ মাদকবিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন সোনামুখী ইউনিয়নের গাছবাড়ী গ্রামে মোছা: আমিনা খাতুন (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির বসতবাড়ি ও দেহ তল্লাশি করে ট্যাবলেট ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আমিনা খাতুন (২৫) বগুড়া জেলার ধুনট থানার চান্দিয়া ইউনিয়নের ডানা সরকারের স্ত্রী। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সোনামুখী ইউনিয়নের গাছবাড়ী গ্রামের মহব্বতের মেয়ে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,

“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া ও সিরাজগঞ্জ টিম যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট