1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংবাদিকরা সজাগ থাকলে নির্বাচনে কারসাজি সম্ভব নয় : দুলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।

সোমবার (৫ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসাদুল হাবীব দুলু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরাই আপনাদের দায়িত্ব। আপনাদের সহযোগিতা আমি প্রত্যাশা করি। মানুষ মাত্রই ভুল করতে পারে, আমার কোনো ভুল হলে তা মোবাইলে বা সরাসরি জানাবেন।

তিনি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা যদি সজাগ থাকেন তাহলে নির্বাচনে কারসাজি করা সম্ভব নয়। আপনাদের লেখনীর মাধ্যমে সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে বলে আমি বিশ্বাস করি।

সভায় তিনি লালমনিরহাটের সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এয়ারপোর্ট চালু, মোগলহাট স্থলবন্দর কার্যকর করা, ব্যস্ত শহরের বিডিআর হাট গেট থেকে শহরে প্রবেশের জন্য ওভারব্রিজ নির্মাণ এবং লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা জরুরি।

এ সময় সাংবাদিকরা জেলার উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

নির্বাচিত হলে লালমনিরহাট জেলার সকল ন্যায্য দাবি বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন আসাদুল হাবীব দুলু।

সভায় রংপুর বিভাগীয় এনটিভির স্টাফ রিপোর্টার একেএম মইনুল হক, প্রেস ক্লাব লালমনিরহাটের আহ্বায়ক, এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাভলা সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট