1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

বগুড়ায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাপলা গ্রেফতার

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাপলা খাতুন (৩০) কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টি এলাকায় মাদক ব্যবসায়ী শাপলার বসতবাড়িতে অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটপ চৌকস দল। অভিযানে বসত বাড়িতে থাকা মাদক ব্যবসায়ী শাপলার দেহ তল্লাশি করে

১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাপলা খাতুন বগুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হাড্ডিপট্টি এলাকার শাপিন ওরফে আশিকের স্ত্রী।এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“গ্রেফতারকৃত শাপলা খাতুন বগুড়া শহরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও মাদক কারবারে জড়িত থাকার তথ্য আমাদের কাছে ছিল। যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে। শাপলার মতো যারা মাদক ছড়িয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় বগুড়া সদর মাদক ব্যবসায়ী শাপলার বিরুদ্ধে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট