
সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে আজ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ রাসেলসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এ সময় অবৈধ মাদকদ্রব্য **ফেয়ারডিল, কফ সিরাপ (১৪ বোতল)**সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
আসামী ১: মোঃ মিলন হোসেন (২৫), পিতা: মোঃ মজিদ বিশ্বাস, সাং- রামচন্দ্রাপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা।
আসামী ২: আলম, পিতা: আবু সুফিয়ান, সাং- তুজুলপুর, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা।
পরবর্তীতে আটককৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।